বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কল্যাণপুরে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের

রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮

আলমগীর মানিক,রাঙামাটি প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ Time View
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদক সেবন, দাঙ্গা সংগঠন ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় কলেজ গেইট এলাকার মো. মাহাবুব আলমের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে  রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি চালায়।

পুলিশের তথ্য অনুযায়ী, ইয়াবাসহ গ্রেপ্তার মাহাবুব আলম (৩৮) রাঙামাটি শহরের কলেজ গেইট এলাকার বাসিন্দা। তাঁর কাছ থেকে ২০টি ইয়াবা উদ্ধারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এ ছাড়া মাদক কারবারের অভিযোগে মো. মানিক উদ্দীন (২৫), মো. আকবর আলী (৪৫), মো. জুয়েল (২৩) ও মো. সিদ্দিকুর বাবুকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, দাঙ্গা সংগঠনের অভিযোগে মো. মাসুদ রানা (৩১), মাদক সেবনের অভিযোগে মো. রাশেদ (৩৪) এবং সিআর গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে মো. আবুল কালামকে (৪২) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit