শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
টাইমের ১০০ প্রভাবশালী তরুণের তালিকায় বৈভব সূর্যবংশী এক রাতের সাধনায় তৈরি হয় চীবর, ৫০ বছরের ঐতিহ্যে রাজবন বিহার মায়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯ দুর্বৃত্তরা সিলেটে ভোর রাতে দাড়িয়ে থাকা ৪ বাসে আগুন নিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন প্রতিরোধে বিজয়নগরে ১২ দলীয় জোটের অবস্থান কর্মসূচি মিয়ানমার কে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের রায়, স্বাগত জানাল ঢাকা  নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল     সিলেট  ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ভারত-পাকিস্তান সম্পর্কের বরফ কী গলবে? জবাবে যা বললেন রাহুল এক টেবিলে ট্রাম্প-শি-পুতিন, বিশ্ব ভাগের নতুন সমীকরণ?

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফুলবাড়ী-পার্বতীপুর নির্বাচনী ৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এ.জেড.এম রেজওয়ানুল হক। মাননীয় সংসদ সদস্য বলেন খনি নিয়ে কোনো বিশৃঙ্খলা না ঘটে সেজন্য আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। যেহেতু এই খনি নিয়ে বিতর্ক রয়েছে, আমি সরকারের কাছেও এই বিষয়টি তুলে ধরব।

বর্তমান সরকার দেশের উন্নয়ন নিয়ে কাজ করছে আপনারা জানেন, দেশে ভয়াবহ জ¦ালানি সংকট রয়েছে। সবদিকে সরকারকে তাল মিলিয়ে কাজ করতে হচ্ছে। নির্বাচনের পর সরকার ভঙ্গুল একটি দেশ পেয়েছিল , তারপরে একটি দেশকে নতুনভাবে গড়তে সময় লাগে। মাদক কোনোভাবে বিস্তার করতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কাছ করতে হবে। আমি সবাইকে অনুরোধ করব দেশকে এগিয়ে নিতে কাজ করুন।

এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাসান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্ল্যাহ মোস্তাফিন, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোহসিন আলী, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সাহারা খাতুন, সংসদ সদস্য প্রতিনিধি মোঃ শাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মানিক মন্ডল, উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, এলুয়ারি ইউপি চেয়ারম্যান মোঃ নবীউল ইসলাম, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও মাদিলাহাট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবু শহীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, ফুলবাড়ী কয়লাখনি নিয়ে বিতর্ক রয়েছে, ফুলবাড়ীতে যাতে কোনো আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেই দিকে সরকারকে দৃষ্টি রাখতে হবে। এখানে সর্বজাতির বসবাস, তাই পূর্ণবাসন সুনিশ্চিত করতে হবে। উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে, সড়ক দূর্ঘটনা রোধ কল্পে চিহ্নিত স্থানগুলিতে আমরা সচেতনামূলক সাইনবোর্ড বসাবো। যাতে দূর্ঘটনা এড়ানো যায়।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit