সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নেত্রকোনায় শিক্ষক ও কর্মচারী ক্রেডিট ইউনিয়নের ১৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা ।
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৭৪ Time View

শান্তা ইসলাম,জেলা প্রতিনিধি ,নেত্রকোনা : ​নেত্রকোনা জেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ​ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সাফায়াত আহমাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নূরু।

সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান-এর সঞ্চালনায় সভায় শিক্ষক ও কর্মচারীদের আর্থিক নিরাপত্তা এবং সমবায়ের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ​মো: সাইফুদ্দিন আহম্মেদ সবুজ, কালব ডিরেক্টর (বৃহত্তর ময়মনসিংহ ‘ছ’ অঞ্চল)। ​মো: আশরাফুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক ও কর্মচারী সমিতি। ​সুমন চন্দ্র পাল, জেলা সমবায় অফিসার, আনোয়ার হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক এ.বি. চৌধুরী নাদিম এবং কবি ও সাংবাদিক সৈয়দ সময়। ​প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট নুরুজ্জামান নূরু বলেন, সমবায় ভিত্তিক এই প্রতিষ্ঠানটি শিক্ষক ও কর্মচারীদের দুর্দিনে পাশে থেকে অনন্য ভূমিকা পালন করছে। আগামী দিনে এর কার্যক্রম আরও বেগবান করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

বক্তারা ক্রেডিট ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। ​বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ও বার্ষিক প্রতিবেদন পেশ করা হয় এবং উপস্থিত সদস্যবৃন্দের সম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মচারী অংশগ্রহণ করেন।

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit