বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
বাব আল-মান্দেবের কাছে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর তীব্র লড়াই খুনসুটি আর একটু জাদুর মাঝে কোথাও যেন হারিয়ে গিয়েছিলাম: প্রভা বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ এসআই আলতাফ হত্যা: ১৫ আসামিকে ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে ডলারকেন্দ্রিক ব্যবস্থার বিকল্প খুঁজছে বিশ্ব হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু মন্ত্রিসভায় পাশের পরও হয়নি নতুন পে স্কেলের গেজেট, হচ্ছে ১১ পরিবর্তন ভারতে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে: মাহদী আমিন ইন্টারের রেকর্ড প্রস্তাবেও বার্সেলোনা ছাড়তে রাজি হননি মেসি, নেপথ্যে যে কারণ

অবরোধের ছয় দিনে ২১ ইরানি জাহাজ ফেরত পাঠাল মার্কিন বাহিনী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের পর গত ছয় দিনে পারস্য উপসাগর, আরব সাগর ও হরমুজ প্রণালি থেকে অন্তত ২১টি বাণিজ্যিক জাহাজকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)।

এক্সে প্রকাশিত বার্তায় সেন্টকোম জানায়, অবরোধ কার্যকর হওয়ার পর থেকে আরব সাগর, পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালি এলাকা থেকে এসব জাহাজকে ইরানের বিভিন্ন বন্দরে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। জাহাজগুলো ইরানের বন্দর থেকে আন্তর্জাতিক গন্তব্যে রওনা হয়েছিল।

পোস্টে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার-এর একটি ছবিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, যুদ্ধজাহাজটি আরব সাগরে টহল দিচ্ছে। এর আগে, গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত সংলাপ ব্যর্থ হওয়ার পরদিন ১২ এপ্রিল হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে এই অবরোধ অব্যাহত থাকবে। কোনো জাহাজ ইরানি বন্দর ত্যাগ করে বাইরে যেতে পারবে না এবং হরমুজ প্রণালি ব্যবহার করে কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

কিউএনবি/আয়শা/১৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit