বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
আগস্টে ব্যাংক থেকে সরকারের ঋণ ১৩ হাজার কোটি টাকা ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে তেল পাইপলাইন সচলে কাজ করছে সৌদি আরব প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের জন্য সুখবর শ্রমবাজারের সিন্ডিকেট ভেঙে চুরমার করার ঘোষণা শফিকুর রহমানের ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি সেটেলারদের হানা রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ

বিরোধী দলের লংমার্চ ঘিরে ষড়যন্ত্রের ছক কষছে আ.লীগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ Time View

ডেস্ক নিউজ : বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে দেশকে অশান্ত করার ষড়যন্ত্রের ছক কষছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ- এমন অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে এ অভিযোগ তোলেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, ১৬ বছরে প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের অধিকাংশ সেক্টরকে যে আওয়ামীকরণ করা হয়েছিল, সেই আওয়ামী জঞ্জালদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নাই। কিন্তু সেই আওয়ামী জঞ্জাল পরিষ্কার করে রাষ্ট্রের পুনর্গঠনে বিরোধী দলের কোনো মনোযোগ পরিলক্ষিত হচ্ছে না। বরং আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করে দিতে নানামুখী হঠকারী কর্মসূচি হাতে নিচ্ছে বিরোধী দল।

তিনি বলেন, তথ্য পাওয়া যাচ্ছে, বিরোধী দলের লংমার্চকে কেন্দ্র করে ছক কষছে আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ নিজস্ব ব্যানারে আর কিছু করার সক্ষমতা রাখে না, এ ক্ষেত্রে সাধারণ বেশে বিরোধী দলের লংমার্চের মধ্যে ঢুকে পরিকল্পিতভাবে নাশকতা করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার পায়তারা করছে।

রাশেদ বলেন, ঢাকা থেকে রংপুরের দূরত্ব প্রায় ৩০০ কিমি। এই দীর্ঘপথের দুই ধারে আইনশৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে থেকেও পূর্ণ নিরাপত্তা দেওয়া কি সম্ভব? কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে, মনে হচ্ছে তাই করতে হবে। এমনও হতে পারে, আওয়ামী দুর্বৃত্তদের ষড়যন্ত্রের হাত থেকে বিরোধী দলের কর্মসূচির নিরাপত্তা দিতে সরকারি দলের লোকজনকেও পাহারা বসানো লাগতে পারে।

কারণ আওয়ামী লীগ কোনো অঘটন ঘটালেও, সেটার দায় বর্তমান বিরোধী দল বিএনপি সরকারের ওপর দিতে চেষ্টা করবে। যেমনটা শহীদ ওসমান হাদির হত্যার সময় করেছিল। যদিও সেসময় বিএনপি ক্ষমতায় ছিলো না। পোস্টের শেষে রাশেদ বলেন, সবমিলিয়ে, বিরোধী দলের প্রতি আমার আহ্বান থাকবে, বাচ্চাদের মত নাছোড়বান্দা না হয়ে, পরিস্থিতি ও বাস্তবতা বুঝে কর্মসূচি হাতে নেন। নতুবা আপনাদের ভুলের খেসারত পুরো জাতিকে দেওয়া লাগতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit