বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ইয়ারাসহ মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ৮ খাগড়াছড়িতে দ্রুত বিচার নিশ্চিতকরণে সামারি ট্রায়ালের সাফল্য। উত্তরের চেয়ে দক্ষিণের কাছে কম গোল খেল বাংলাদেশ ‎লালমনিরহাটে ভুয়া এসআই সেজে গাঁজা পাচার, ৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার-৩ নওগাঁয় এ্যাডভোকেসি ও লবিং’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত  দীঘিপাড়া কয়লাখনির কয়লা উত্তোলনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকারের॥ ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ফুলবাড়ির কয়লা তুলতে চায় সরকার  এমপিকে কবে বিয়ে করছেন রিংকু, জানা গেল দিনক্ষণ ট্রাম্পের শুল্ক হুমকির মধ্যেই ইইউর সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা কার্নির

নেপাল লিগে দল পেলেন আকবর আলী ও সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয় এক অধ্যায়ের অন্যতম নায়ক আকবর আলী এবার খেলতে যাচ্ছেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। সঙ্গে বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানও থাকছেন।

২০২০ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতকে হারিয়ে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ঐতিহাসিক শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন উইকেটকিপার-ব্যাটার আকবর আলী। ফাইনালের মতো চাপের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করে দলকে ট্রফি এনে দেওয়ার পথে বড় অবদান ছিল তার।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৮৬ ম্যাচ খেলেছেন আকবর। এই সংস্করণে ১৩০.৬৭ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ১ হাজার ১৮০ রান। অন্যদিকে সাকিব খেলবেন পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে।

আট দল নিয়ে আয়োজিত নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসর শুরু হবে আগামী ১৭ নভেম্বর। টুর্নামেন্টটি চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। আসরের সব ম্যাচ অনুষ্ঠিত হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে। আকবর ও সাকিবের দল ছাড়াও এবারের প্রতিযোগিতায় অংশ নেবে বিরাটনগর কিংস, চিতওয়ান রাইনোস, জনকপুর বোল্টস, কাঠমাণ্ডু গোরখাস, লুম্বিনি লায়ন্স এবং সুদূর পশ্চিম রয়্যালস।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৬,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit