শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী-আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠা করা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পার্বত্য শহর রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালী করেছে কয়েক শতাধিক নেতাকর্মী। বুধবার বিকেলে নেতাকর্মীদের সরব উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে রাঙামাটি পৌর প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে কোর্ট বিল্ডিং ঘুরে কাঠাঁলতলীস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহামেদ সাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন।

 
এদিকে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন উদ্যোগে অসহায় হতদরিদ্রদের মাঝে প্যাকেট খাবার বিতরণ করা হয়েছে।  এরআগে আলোচনা সভায় বক্তারা বলেন, ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন ও যুগোপযোগী করার লক্ষ্যে শিক্ষা, ঐক্য ও প্রগতি-এই তিন মূলনীতিকে ধারণ করে প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা ও ছাত্রসমাজের অধিকার আদায়ের লক্ষ্য সামনে রেখে ১৯৭৯ সালের ১ জানুয়ারি এই সংগঠন গঠন করেন বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসাবে পরিচিতি পায় ছাত্রদল। সূচনালগ্ন থেকে সংগঠনটি স্বৈরাচার পতন আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে সুনাম অর্জন ও রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ দিয়েছে।

কিউএনবি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit