বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

জয়পুরহাটে কৃষি বিভাগের উদ্যোগে ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪০ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে উপজেলা সদর পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এ কৃষি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রাহেরা পারভিন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মুজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল মামুন অর রশিদ ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা অমল চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপী এমেলায় ২০ স্টলের মাধ্যমে বিভিন্ন কৃষি পণ্য, নান রকম শাক-সবজি ও ফলের চারা প্রদর্শন করা হয়েছে। এছাড়ও মেলায় শীতকালীন বিভিন্ন পিঠার স্টল স্থাপন করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit