বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

শীতে রঙিন কেশরাশি যত্ন-আত্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৫১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত মৌসুম মানে উৎসবের ধুম। শীতে ঘুরে বেড়ানো অনেকের শখ। এ সময়ে চুলে রংবেরঙের ঢেউয়ের খেলা অনেকেরই পছন্দ। তরুণীদের চুলে রং করার মধ্য দিয়ে নিজেদের ফ্যাশন সচেতনতার দিকটাও ফুটে ওঠে। চুলের রং দীর্ঘদিন রাখার উপায় কী? কীভাবেই বা রঙিন কেশরাশি যত্নে রাখা যায়। আসুন তা জানি-

* পিকনিক হোক বা বিয়েবাড়ির পার্টি হোক রোদের তাপে, ধুলোয় রঙিন চুলের ক্ষতি হতেই পারে। সেই কারণে ব্যবহার করতে পারেন টুপি । ঠান্ডা জাঁকিয়ে পড়লে বা পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে রংবাহারি উলের টুপি বেশ মানাবে। কম ঠান্ডার জায়গায় ডেনিম বা সুতির কাপড়ের ‘ক্যাপ’ জিন্স, টপের সঙ্গে মানানসই লাগবে।  

* রং করা চুল দিনভর খুলে না রেখে খোলা জায়গায় ঘোরাঘুরির সময় বেঁধেও নিতে পারেন। ক্লিপ বা ববি পিন দিয়ে চুলের উপরিভাগের অংশ কায়দা করে আটকে নিলেও বেশ মানাবে।

* ডগা ফাটার সমস্যা থাকলে নিয়মিত চুল ছেঁটে নেওয়া জরুরি। চুল ছাঁটা আর কাটা কিন্তু এক নয়। চুলের ডগা ফেটে গেলে, সেই অংশটুকু কাঁচির সাহায্যে কেটে নিতে হবে।

* এই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকায় চুল শুষ্ক হয়ে পড়ে। তাই গরম পানি দিয়ে কেশরাশি পরিষ্কার করালে সমস্যা আরও বাড়বে।

* রং বেশি দিন ধরে রাখতে হলে উপযুক্ত শ্যাম্পু বেছে নিতে হবে চুলের জন্য। রং করা চুলের জন্য বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়।

* রঙে রাসায়নিক থাকে। তার প্রভাবে চুল অনেক সময় রুক্ষ হয়ে যায়। ফলে শ্যাম্পুর পর ভালো মানের কন্ডিশনার ব্যবহার করা জরুরি।

* গোসলের পর হেয়ার ড্রায়ার বা চুল শুকোনোর বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করাই ভালো। এতে চুলের ক্ষতি হতে পারে।

* চুলে হট ওয়েল ম্যাসেজ করুন। প্রয়োজনে কয়েক প্রকার তেল একসঙ্গে মিশিয়ে নিন। ভিটামিন এ ক্যাপসুলও মিশিয়ে নিতে পারেন তেলের সঙ্গে।

* চুলে ব্রাশ বা চিরুনি ব্যবহারের সময় খুব আলতোভাবে ব্যবহার করুন। এতে করে চুল সহজে ছিঁড়বে না।

* চুলে কালার করার পর তিনদিন চেষ্টা করুন চুল না ভেজানোর। এতে করে চুলের কালার উঠে যাওয়ার বেশি ভয় থাকে না।

* স্ট্রেটনার, কার্লার ঘন ঘন ব্যবহার করলেও রং দ্রুত হালকা হয়ে যেতে পারে।

* মাসে একবার পার্লারে গিয়ে রঙিন চুলের ট্রিটমেন্ট করাতে পারলে দীর্ঘদিন রং ও চুল সুন্দর থাকে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit