মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ভারতে অনুপ্রবেশের দায়ে ৬ বাংলাদেশি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৬ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার ত্রিপুরার নর্থইষ্ট হেরাল্ড নামে একটি ইংরেজী সংবাদ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাজ্যের আগরতলা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে রেলওয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

প্রকাশিত খবরে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা রেলওয়ে পুলিশ আগরতলা রেলস্টেশনে পৃথক দুটি অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ অনুপ্রবেশের দায়ে দেবানন্দ দাস (৫৫), শেফালী দাস (৪৯), যশমি বালা দাস (১৮), গোলাপী দাস (১৯), রুবেল দাস (২৬) ও রানী দাস (২২) নামে ৬ জন বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলায় বলে আগরতলা রেলওয়ে থানার ওসি তাপস রাজ্যের গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।

ওসি আরও জানান, বাংলাদেশী অনুপ্রবেশকারীরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন। আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে করে কলকাতায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।

গ্রেপ্তারকৃতদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit