রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা পাকিস্তানের খেলোয়াড়দের জরিমানা হয়নি ১৪তম দিন শেষে যুদ্ধে এগিয়ে ইরান? ‎ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী ‘শিগগিরই’ ইরানের নতুন সর্বোচ্চ নেতার সাথে বৈঠক করবেন পুতিন! আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের গ্লাভস হেলমেট ছুড়ে মারায় সালমানের শাস্তি ডলার নয়, চাইনিজ ইউয়ানে লেনদেন করলেই খুলবে হরমুজ প্রণালি বাংলাদেশে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা উচিত  নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার 

ইয়েমেনে ইসরাইলি হামলার নিন্দা জানাল ইরান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথিদের হামলার জবাবে বৃহস্পতিবার সানা আন্তর্জাতিক বিমানবন্দরসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল। যাতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাকাই সানা আন্তর্জাতিক বিমানবন্দর, আল-হুদাইদাহ বন্দর স্থাপনা এবং ইয়েমেনের জ্বালানি উৎপাদন অবকাঠামোতে হামলা চালানোয় ইহুদিবাদী শাসকের সামরিক হামলার তীব্র নিন্দা করেন।

বিবৃতিতে বাকাই ইসরাইলি হামলার নিন্দা করে বলেন, এই হামলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সমর্থন ও সহযোগিতায় পরিচালিত হয়েছে। যা সমস্ত আন্তর্জাতিক নিয়ম ও নীতি, বিশেষ করে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

মুখপাত্র ইহুদিবাদী শাসকদের ক্রমবর্ধমান অনাচার ও নৃশংসতার বিরুদ্ধে জাতিসংঘের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। তার মতে, এই হামলা জাতিসংঘ সনদের অধীনে জাতিসংঘের দায়িত্ব ও বাধ্যবাধকতার পরিপন্থী। একই সঙ্গে তিনি গাজায় চলমান গণহত্যা এবং ইহুদিবাদী শাসকদের আগ্রাসন এবং অঞ্চলের অন্যান্য দেশে আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা বিস্তারের নিন্দা করেন।

ইয়েমেনে ইসরাইলের হামলার বিষয়ে সোচ্চার হতে তিনি অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন এবং অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ইরানের মুখপাত্র হুথিদের নিয়ে জানান, ইসরাইলি আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার একটি স্পষ্ট লঙ্ঘন। ইয়েমেনের সাহসী এবং সম্মানিত জনগণের বিরুদ্ধে এটি একটি অনস্বীকার্য অপরাধ। যারা ফিলিস্তিনের নিপীড়িত জনগণকে তাদের দখলদারিত্ব ও গণহত্যার বিরুদ্ধে সংগ্রামে সমর্থন করেছে তাদের ওপর এই হামলা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit