বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘদিন ধরে সড়ক অবরোধ করে রাখায় খাদ্য ও চিকিৎসার অভাবে শতাধিক শিশুর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলার পারাচিনার দুর্গম এলাকায়। প্রায় আড়াই মাস ধরে এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট অবরোধের কারণে খাদ্য এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় এই প্রাণহানি ঘটে।

কুররাম তহসিলের চেয়ারম্যান আগা মুজামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সড়ক যোগাযোগ বন্ধ থাকার কারণে প্যারাচিনারের বাসিন্দারা মৌলিক সেবা পাচ্ছেন না। এর ফলে ১০০’র বেশি শিশু চিকিৎসার অভাবে প্রাণ হারিয়েছে।

কুররামের ডেপুটি কমিশনার জানিয়েছেন, গ্র্যান্ড জিরগা জেলা সফর করে পুরনো আদিবাসী বিরোধ নিষ্পত্তি এবং সড়ক পুনরায় চালুর জন্য শান্তি আলোচনা শুরু করা হয়েছে।

খাইবার পাখতুনখোয়া সরকারের তথ্য উপদেষ্টা ব্যারিস্টার সাইফ জানিয়েছেন, প্যারাচিনার রোডের নিরাপত্তার জন্য বিশেষ পুলিশ বাহিনী অনুমোদন করা হয়েছে।

তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো শতাব্দীকালের প্রাচীন এই আদিবাসী বিরোধের স্থায়ী এবং টেকসই সমাধান।

প্যারাচিনারের আদিবাসী বিরোধের ফলে সম্প্রতি প্রায় ১০০ জনের মৃত্যু হয়েছে। এর জেরে সেখানে প্রায় আড়াই মাস ধরে বড় ও ছোট সব সড়কই বন্ধ রয়েছে।

সেখানকার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ এবং দীর্ঘস্থায়ী অবরোধের ফলে মর্মান্তিক পরিণতির সঙ্গে লড়াই করছেন স্থানীয় বাসিন্দারা এবং প্রশাসন। সূত্র: জিও নিউজ

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit