রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

রিয়ালের কোচ হওয়ার পরামর্শ পেলেন গার্দিওলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : গার্দিওলার চাকরি হারানোর বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানা না গেলেও তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে এখনই জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে এবার সিটি বসকে অদ্ভুত এক পরামর্শ দিয়েছেন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুলের সাবেক মিডফিল্ডার ডিয়েটমার হামান। দীর্ঘদিন বার্সার কোচের দায়িত্ব পালন করা গার্দিওলাকে রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পরামর্শ দিয়েছেন জার্মান এই সাবেক ফুটবলার। 

ফুটবলের সবচেয়ে বড় রাইভালরির মধ্যে একটি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। দুই দলের মধ্যে লড়াই যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, তখনকার সময়ে বার্সার কোচ ছিলেন গার্দিওলা। সেই গার্দিওলাকে এবার রিয়ালের কোচ হতে পরামর্শ দিলেন হামান। নিজের মন্তব্যের ব্যাখ্যাও অবশ্য দিয়েছেন সাবেক এই ফুটবলার।

তিনি বলেন, ‘ফুটবলে পেপ সবকিছু জিতেছে। কিন্তু একটি ক্লাবে সে কখনো ম্যানেজারের দায়িত্ব পালন করেনি, সেটা রিয়াল মাদ্রিদ। প্রত্যেক কোচের জন্য এটি একটি বড় সুযোগ।’তিনি আরও বলেন, ‘যদিও সে বার্সেলোনা এবং কাতালুনিয়ার লোক। তবে আমি নিশ্চিত, সে এটা চাইবে। প্রত্যেক কোচের স্বপ্ন থাকে তাদের ম্যানেজার হওয়া, এটা দোষের কিছু নয়।’

সিটির দায়িত্ব থেকে অব্যাহতি পেলে কোনো একটি জাতীয় দলের কোচ হতে পারেন গার্দিওলা, এমন গুঞ্জন নিয়ে হামান বলেন, ‘জাতীয় দলের কোচ হলে তার খেলোয়াড়দের সঙ্গে নিয়মিত যোগাযোগটা থাকবে না। এছাড়া সেখানে খেলোয়াড়দের মাসে কেবল ১০ দিনের জন্য পাওয়া যায়। জাতীয় দলের দায়িত্ব কেবল তখনই নেয়া উচিত, যখন তিনি মনে করবেন, ক্লাবের ম্যানেজার হওয়া বেশ কঠিন কাজ।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit