রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

আলবেনিয়ায় কিশোর হত্যার ঘটনায় টিকটক নিষিদ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এক বছরের জন্য টিকটক নিষিদ্ধ করেছে আলবেনিয়া। গত মাসে এক কিশোর হত্যাকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির প্রধানমন্ত্রী এডি রামা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও নিরাপদ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে আলোচনার পর নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

রামা বলেন, ‘এক বছরের জন্য আমরা সম্পূর্ণরূপে টিকটক বন্ধ রাখব। আলবেনিয়ায় টিকটক থাকবে না।’

টিকটকসহ সামাজিক মাধ্যমগুলোর ওপর দায় চাপিয়ে রামা বলেছেন, এগুলো যুবকদের মধ্যে সহিংসতা উসকে দিচ্ছে।

চৌদ্দ বছর বয়সী এক স্কুলছাত্রের হত্যাকে কেন্দ্র করে আলবেনিয়া সরকার এ সিদ্ধান্তে পৌঁছেছে। গত নভেম্বরে এক সহপাঠীর হাতে ছুরিকাঘাতে ওই ছাত্রের মৃত্যু হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামাজিক মাধ্যমে তাদের মধ্যে তর্কাতর্কি থেকে ওই হত্যাকাণ্ড ঘটে। এ নিষেধাজ্ঞা জানুয়ারির শুরুতে কার্যকর হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে টিকটকের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো বেশ কয়েকটি ইউরোপীয় দেশে শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এর আগে, নভেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমের সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনুমোদন করে অস্ট্রেলিয়া।

কিউএনবি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit