শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

স্পোর্টস ডেস্ক : আবারও নিজের জাত চেনালেন কাভান সুলিভান। মেজর লিগ সকারের ম্যাচে বাম পায়ের চমৎকার শটে গোল করলেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণ। ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে তিনি রাখলেন বড় অবদান।

প্রতিপক্ষের মাঠে রোববার ভোরে এমএলএসের ম্যাচে নিউ ইয়র্ক রেড বুলসকে ৩-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। দলের জয়ে দ্বিতীয় গোলটি করেন কাভান সুলিভান। অন্য দুই গোল আসে মিলান ইলোস্কি ও নিল পিয়েরের মাধ্যমে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মাঝমাঠ থেকে ডান পাশে লম্বা করে পাস দেন ড্যান জিন জ্যাকস। ডি বক্সের বাইরে কিছুটা লাফিয়ে ডান পায়ে বলের নিয়ন্ত্রণ নিয়েই বক্সের ভেতরে ঢুকে যান কাভান।  পরে চমৎকার ড্রিবলিংয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে সুবিধাজনক জায়গায় এসে বাম পায়ে গোলা ছুঁড়ে বসেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকা। ডান দিকে ঝাঁপালেও তা ঠেকানো সম্ভব হয়নি রেড বুলস গোলকিপারের।

চলতি লিগে কাভানের এটি তৃতীয় গোল। এর সঙ্গে তিনটি অ্যাসিস্টও করেছেন ১৬ বছর বয়সী তরুণ মিডফিল্ডার। 

কাভানের গোলের আগে ২১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন ইলোস্কি। আর ৬৫ মিনিটে পিয়েরে তৃতীয় গোল করলে নিশ্চিত হয়ে যায় ফিলাডেলফিয়ার জয়। ৭৪ মিনিটে একটি গোল শোধ করেন চুপো-মোটিং।

এই জয়ে ২২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে ১২ নম্বরে অবস্থান করছে ফিলাডেলফিয়া।

কিউএনবি/অনিমা/২৯ অগাস্ট ২০২৬,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit