শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট ইরানের যে প্রযুক্তি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ, জানালেন নুসরাত ফারিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

বিনোদন ডেস্ক : এর আগে প্রায় ১০ বছর প্রেমের পর রনি রিয়াদ রশীদ নামে একজনের সঙ্গে বাগদান সারেন তিনি। পারিবারিকভাবে তার সঙ্গে আংটি বদল করেন ২০২০ সালে।

মন দেয়া নেয়া হলেও বিয়েটা আর হয়নি তাদের। বাগদানের বছরখানেক পরই অভিনেত্রী জানান, রনির সঙ্গে তার বিয়েটা আর হচ্ছে না। তাদের সম্পর্কে বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন অভিনেত্রী। সেখানে তার প্রাক্তন রনি প্রসঙ্গে কথা বলেন তিনি, জানান বিচ্ছেদের কারণও।

অভিনেত্রী জানান, ‘দীর্ঘ ১০ বছর প্রেম করেছি। তবে শেষদিকে ভালোবাসা ছিল না সম্পর্কে। দুজনের কেউই সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করিনি। আমি ভালো আছি। তিনি নতুন জীবন শুরু করেছেন। এখন সুন্দর পরিবার আছে।’
নুসরাত ফারিয়া বলেন, ‘গত দুই বছর ধরে আমি সিঙ্গেল। সময়টা দারুণ কাটছে। একা অনেক ভালো আছি। ভালোবেসে বিয়ে করব। এখন কাজ ও জীবন নিয়ে ভাবছি।’

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ তার? অভিনেত্রী জানান, ‘সামনে নতুন যে আসবে তাকে অবশ্যই আমার থেকে শিক্ষিত হতে হবে। স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন মানুষ হতে হবে। ব্যক্তিত্ব থাকাটা খুবই জরুরি। তাকে নারীদের সম্মান করতে জানতে হবে। কিছু বলার আগেই আমার চোখের ইশারায় সব কিছু বুঝে নেবে। এমন একজন মানুষ চাই।’

ফারিয়া আরও বললেন, ‘এবার প্রেমে জড়ালে বেশি সময় নেব না। অল্প কিছুদিন প্রেম করেই বিয়ে। সেটা মিডিয়া কিংবা বাইরে যেখানেই হোক সবার আগে তাকে ভালো মানুষ হতে হবে।’
 
বৈষম্যবিরোধী বিপ্লবের সময় তিনি দেশে ছিলেন না। গত ১০ জুলাই শো করতে কানাডা গিয়েছিলেন। ১৭ আগস্ট দেশে ফিরে নতুন এক বাংলাদেশের দেখা পান অভিনেত্রী। সবশেষ কলকাতার একটি সিনেমায় দেখা গেছে তাকে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit