শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক মেসির বিদায়ী ম্যাচ, ২ ঘণ্টাতেই শেষ সব টিকিট ইরানের যে প্রযুক্তি প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

এবার দিল্লির স্কুলগুলোকে ‘অবৈধ বাংলাদেশিদের’ সন্তান শনাক্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার দিল্লির স্কুলগুলোতে অধ্যয়নরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমসিডির সব জোনের সরকারি স্কুলগুলিকে অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে কী পদক্ষেপ নেয়া হচ্ছে, সাপ্তাহিক রিপোর্টও দিতে হবে স্কুলগুলিকে।

দিল্লি সরকারের (জিএনসিটিডি) প্রধান সচিব (হোম) কর্তৃক পরিচালিত এক ভার্চ্যুয়াল বৈঠকে এই নির্দেশনাগুলো নিয়ে প্রথম আলোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে মিউনিসিপ্যাল কর্পোরেশন অব দিল্লি (এমসিডি) সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে।  

দিল্লি নগর নিগম এই মুহূর্তে আম আদমির দখলে। তবে দিল্লির আইন শৃঙ্খলার দায়িত্ব সরাসরি অমিত শাহর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই দিল্লি পুরনিগমের তরফে স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে। দরকারে সব পড়ুয়ার পরিচয়পত্র খতিয়ে দেখা হোক। সন্দেহভাজন পড়ুয়াদের তথ্য সাপ্তাহিক ভিত্তিতে জমা দিতে হবে প্রশাসনকে। তারপর প্রশাসন ওই পড়ুয়ার অভিভাবকসহ পরিবার সম্পর্কে তথ্যতালাশ করবে।

এছাড়া এমসিডি সকল জোনকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দখলকৃত জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে। বৈঠকের আলোচনার ভিত্তিতে এমসিডি সংশ্লিষ্ট দপ্তর প্রধান ও জোনাল কর্তৃপক্ষকে অবৈধ বাংলাদেশি অভিবাসী শিশুদের শনাক্ত করতে ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্কুলে ভর্তি নেওয়ার সময় সঠিক পরিচয় যাচাইয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

এমসিডির ডেপুটি কমিশনার বিপি ভারদ্বাজ জানান, জন্ম নিবন্ধনের সময় অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কোনো জন্ম সনদ ইস্যু না করা হয়, তা নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া জন্ম নিবন্ধন যাচাইয়ে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

এমসিডি জানিয়েছে, প্রতিটি শুক্রবার কী কী ব্যাবস্থা নেওয়া হয়েছে তার রিপোর্ট ডেপুটি কমিশনারের (এইচকিউ) কাছে জমা দিতে হবে। সকল স্কুল প্রধানকে ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit