শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

এবার রাহুলের বিরুদ্ধে বিজেপির এফআইআর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পার্লামেন্টে গতকাল হট্টগোলের সময় সরকারপক্ষ বিজেপির দুই সংসদ সদস্যকে ধাক্কা দেওয়ার অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে।

বিআর আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্যে তুমুল বিতর্কের জল গড়ায় ভারতের সংসদ ভবন চত্বরে। শাসক বিজেপি এবং বিরোধীপক্ষের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। 

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিতেন তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ 

বুধবার সকালেই সংসদের বাইরে মকর দ্বারের সামনে কংগ্রেস-সহ বিরোধী সাংসদেরা আম্বেদকরের ছবি হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বৃহস্পতিবার বিজেপি সংসদ সদস্যরা সংসদের বাইরে জড়ো হন। কংগ্রেস এমপিদের ভিতরে ঢুকতে বাধা দেন। সে সময় দু’পক্ষের ধস্তাধস্তিতে মাটিতে পড়ে গিয়ে আঘাত পান কেউ কেউ। লোকসভার সাংসদ প্রতাপচন্দ্র ষড়ঙ্গীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে রাহুল গান্ধীর বিরুদ্ধে। বিজেপি রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। 

বিজেপির অভিযোগ, তাদের দুই সাংসদকে আঘাত করেছেন রাহুল। অবশ্য এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের দাবি, আম্বেদকর সম্পর্কে শাহের অবমাননাকর মন্তব্যের ফলে বিপাকে বিজেপি। এই পরিস্থিতিতে নজর ঘোরাতেই রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।

প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, ‘রাহুল আমার বড় ভাই। ধাক্কাধাক্কি করা তার চরিত্রবিরোধী। যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, কেউ তা বিশ্বাস করে না। আমি তাঁর বোন হয়ে তা জানি। সারা দেশও জানে।’

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit