রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

ম্যাচ জিতেও জরিমানা দিলো পুরো শ্রীলংকা দল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় হারতে বসা ম্যাচ শেষ ওভারের রোমাঞ্চে জিতেছে শ্রীলংকা। শেষ ওভারে দিলশান মাদুশাঙ্কার হ্যাটট্রিকে অবিশ্বাস্য এক জয় পাওয়া লংকানরা এবার পেয়েছে দুঃসংবাদ। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পুরো দলকে ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি রোববার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত শুক্রবারের ওয়ানডেতে নির্ধারিত সময়ে এক ওভার কম করেছে লঙ্কানরা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়।

ভুল স্বীকার করে ম্যাচ রেফারি জেফ ক্রোর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন শ্রীলংকার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। যেখানে জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে শ্রীলংকা। অন্যদিকে জিম্বাবুয়ের লক্ষ্য সমতায় ফেরা।

এর আগে হারারেতে রোমাঞ্চকর প্রথম ওয়ানডে ৭ রানে জেতে শ্রীলংকা। ২৯৮ রানের পুঁজি গড়ে জিম্বাবুয়েকে তারা থামিয়ে দেয় ২৯১ রানে। যার সবচেয়ে বড় কৃতিত্ব মাদুশাঙ্কার। শেষ ওভারে স্বাগতিকদের যখন প্রয়োজন ১০ রান, দুর্দান্ত বোলিং করেন তিনি। ৯২ রান করা সিকান্দার রাজাসহ প্রথম তিন বলে তিন শিকার ধরে করেন হ্যাটট্রিক। ওয়ানডেতে শ্রীলংকার অষ্টম বোলার হিসেবে এই স্বাদ পান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit