রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ৪১জনের মাঝে অনুদানের টাকা  বিতরণ  তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। বোচাগঞ্জে ক্রিকেট টুনামেন্টে মরহুম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন নওগাঁয় মরক্কো ফুটবল দলকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা মাটিরাঙ্গায় নারকেল গাছ পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু। দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ নোয়াখালীতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত রাঙামাটিতে পুলিশের জালে ২২ মামলার আসামি, ইয়াবাসহ গ্রেফতার ৯ জন শেখ হাসিনার প্রত্যাবর্তন কতটা সম্ভব? বিশ্বকাপ শেষে ইমাম হবেন মরক্কোর তারকা

পাকিস্তানের বিশ্ববিদ্যালয়-মাদ্রাসায় বাংলাদেশিদের বৃত্তি দেওয়ার আহ্বান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বড় মাদ্রাসাগুলোতে বাংলাদেশের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, পাকিস্তানের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও বৃহৎ মাদ্রাসাগুলোতে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়ার ব্যবস্থা করা হলে তারা উচ্চ শিক্ষার সুযোগ পাবে। কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, ফিকহ, উসুলে ফিকহ, আকিদা, আখলাক, তথ্যপ্রযুক্তি প্রভৃতি বিষয়ে এদেশের শিক্ষার্থীদেরকে বৃত্তি দেওয়া এদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা উপকৃত হবে। এতে দু-দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় ও শক্তিশালী হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তান এদুটি বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, মানব সম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে। মুসলিম উম্মাহর কল্যাণ, ইসলাম ধর্মীয় শিক্ষা ও দক্ষিণ এশীয় দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে এদুটি দেশ একত্রে কাজ করতে পারে। তবে পারস্পরিক সম্মান, মর্যাদা ও সৌহার্দ্যের ভিত্তিতেই এসব বিষয়কে এগিয়ে নিতে হবে বলেও মনে করেন তিনি।

এর আগে উপদেষ্টা পাকিস্তানের নতুন হাইকমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাংলাদেশে দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানান। এ সময় ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit