শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

আর্সেনালকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো লিভারপুল

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : গত আসরের শীর্ষ দুই দল অ্যানফিল্ডে মুখোমুখি হয়েছিলো। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচ এক সময় মনে হচ্ছিল ড্রয়ের দিকে যাবে। তবে ৮৩ মিনিটে ডমিনিক সোবোসালাইয়ের অসাধারণ ফ্রি কিক থেকে পাওয়া গোল ম্যাচে ব্যবধান গড়ে দেয়।

এর আগে ম্যাচের পঞ্চম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবা। এই ফরাসি ডিফেন্ডারের বদলি হিসেবে নামেন চলতি মৌসুমে আর্সেনালের নতুন সাইনিং ক্রিস্টিয়ান মসকুয়েরা। প্রথম হাফে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কেউ।

দ্বিতীয় হাফে বেশকিছু পরিবর্তন আনে দুই দলই। এবার ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন লিভারপুল ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। ম্যাচের ৮৩তম মিনিটে জোনসকে ফাউল করায় ফ্রি কিক পায় লিভারপুল। প্রায় ৩০ গজ দূর থেকে নেয়া সোবোসালাইয়ের ফ্রি কিক বারের কোণে লেগে ভিতরে ঢুকে যায়।

আর্সেনালের গোলকিপার রায়া তার সর্বোচ্চ চেষ্টা করেও আটকাতে পারেননি। শেষ পর্যন্ত সেই এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা। তিন ম্যাচে ৩ জয়ে টেবিল টপার লিভারপুল। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আর্তেতার আর্সেনাল।

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/রাত ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit