মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View
আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভের মুখে চীন সফর বাতিল করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো।দেশজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে শনিবার ওই সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

সাংসদদের বেতনভাতা ঘিরে অসন্তোষ থেকে কয়েকদিন আগে জাকার্তায় এ বিক্ষোভ শুরু হয়। পুলিশের গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হলে পরিস্থিতির আরও অবনতি হয়।

এমতাবস্থায় এই পরিস্থিতি সমাধানের পথ খুঁজছেন প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তবে তিনি প্রেসিডেন্ট আমন্ত্রণ রাখতে না পারায় চীন সরকারের কাছে ক্ষমাপ্রার্থনা করেছেন।

এদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর চীনা বাইটড্যান্সের মালিকানাধীন স্বল্পদৈর্ঘ্য ভিডিওর অ্যাপ টিকটক শনিবার জানিয়েছে, তারা কিছুদিনের জন্য ইন্দোনেশিয়ায় তাদের অ্যাপের লাইভ ফিচার স্থগিত রাখছে।

অনলাইনজুড়ে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ায় জাকার্তা কয়েকদিন আগেই টিকটকসহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতিদিনিধের তলব করে তাদের কনটেন্ট যাচাই-বাছাই আরও জোরদার করতে বলেছিল।

এদিকে বিক্ষোভকারীরা শনিবার ওয়েস্ট নুসা তেংগারা, মধ্য জাভার পেকালংগান শহর ও পশ্চিম জাভার সিরেবোন শহরে তিনটি আঞ্চলিক পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। এসব নাশকতার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরাসিএনএনসাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স

কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit