বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ Time View

ডেস্কনিউজঃ পুলিশের শীর্ষ পর্যায়ে শিগগির পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তার এই বক্তব্যের পর থেকে পুলিশের শীর্ষ পদে রদবদল এবং কারা আসছেন নেতৃত্বে, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

বিশেষ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক পদে সম্ভাব্য নিয়োগ নিয়ে জল্পনা চলছে।

সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, শিগগির আইজিপি পদে প্রজ্ঞাপন জারি হতে পারে।

পুলিশের অভ্যন্তরীণ সূত্র বলেছে, সম্ভাব্য কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেলোয়ার হোসেন মিঞা,সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহ, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান, র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন, অবসরে যাওয়া অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান ও অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ।

সূত্রগুলো বলছে, আইজিপি, ডিএমপি কমিশনার ও র‍্যাব মহাপরিচালক পদে নিয়োগ ঘিরে ইতিমধ্যে যোগাযোগও শুরু হয়েছে। আগ্রহী কর্মকর্তারা শীর্ষ পর্যায়ে যোগাযোগ করছেন; অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগের চেষ্টাও করছেন।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, সরকারের পক্ষ থেকে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই। শীর্ষ পদগুলোতে নিয়োগ সম্পূর্ণভাবে যোগ্যতার ভিত্তিতেই দেওয়া হবে।

এদিকে বিশেষ সূত্রে জানা গেছে আইজিপি পদে আলোচনার শীর্ষে অবস্থান করছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির। ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের অন্যতম নেতা, মুহসিন হল ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক অতঃপর বিগত বিএনপি সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজ জেলার এসপির দায়িত্ব পালন করার খেসারত স্বরূপ আওয়ামী সরকারের আমলে সবচেয়ে নিগৃহীত,ও চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা আলী হোসেন ফকির বর্তমান সরকারের আইজিপি পদে বিশেষ বিবেচনায় অবস্থান করছেন।

কিউএনবি /বিপুল/২৩.০২.২০২৬/রাত ৯.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit