সোমবার, ২২ জুন ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলের সেনাবাহিনী দক্ষিণ লেবানন ছাড়বে না: প্রতিরক্ষামন্ত্রী ২৫০ কিমি গতিতে ডিভাইডারে ধাক্কা! ঘটনাস্থলেই প্রাণ গেল দুইজনের বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন দাবানলের গ্রাসে কানাডার লিটন, সরানো হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের

হামলার ভয়ে ‘গোপন স্থানে’ মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু!

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোববার (৩১ আগস্ট) ইসরাইলি সংবাদমাধ্যম কেএএনের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে বৃহস্পতিবারের হামলায় ইয়েমেনের হুতি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভিসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতা নিহত হয়েছেন। 

এ ঘটনার পর হুতিরা প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। এক ভিডিও বার্তায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদি আল-মাশাত বলেন, ‘আমরা প্রতিশোধ নেব, ক্ষতের গভীর থেকে বিজয় অর্জন করব।
 
এদিকে শনিবার রাতে আইডিএফ এবং শিন বেট এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটি এলাকায় হামাসের একজন ঊর্ধ্বতন সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গাজা সিটিতে হামাসের এক ‘গুরুত্বপূর্ণ সদস্যকে’ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
 
বিবৃতিতে আর বিস্তারিত কিছু জানানো না হলেও একাধিক হিব্রু সংবাদমাধ্যম জানিয়েছে, হামাসের দীর্ঘদিনের মুখপাত্র হুদায়ফা সামির আবদুল্লাহ আল-কাহলৌতকে (আবু ওবায়দা নামেই পরিচিত) লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
 
ইসরাইলি সেনাবাহিনী জানায়, এ হামলায় তারা নির্ভুল গোলাবারুদ, আকাশপথে নজরদারি ও অতিরিক্ত গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে।
 
সূত্র: টাইমস অব ইসরাইল 

 

কিউএনবি/আয়শা/৩১ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit