মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

নতুন সিনেমায় তানিন সুবহা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : তরুণ অভিনেত্রী তানিন সুবহা। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন। সম্প্রতি তিনি একটি অনুদানের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করবেন চলচ্চিত্র পরিচালক সাদেক সিদ্দিকী।

২০২২-২৩ অর্থবছরের সাধারণ শাখায় সিনেমাটি ৫৫ লাখ টাকা অনুদান পেয়েছে। এতে তানিনের বিপরীতে রয়েছেন চিত্রনায়ক অনিক রহমান অভি। নতুন বছরের শুরুতে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

তানিন সুবহা বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই সাহিত্যনির্ভর গল্পে কাজ করার জন্য বেশ উদগ্রীব ছিলাম। অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের পথে। প্রথমবার অনুদানের সিনেমায় কাজ করতে যাচ্ছি। আমাকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাবে না। আশা করছি, দর্শকরা অনেক দিন পর দারুণ কিছু উপহার পাবেন। ’ 

চলচ্চিত্রের পাশাপাশি ছোট পর্দার নাটকেও অভিনয় করেন তানিন সুবহা। তার অভিনীত চলতি ধারাবাহিক ‘মহানায়ক’ ও ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’। এছাড়া কয়েকটি একক নাটক ও টিভিসি প্রচারের অপেক্ষায়। আরও প্রচারের অপেক্ষায় আছে, ওয়েব সিরিজ ‘ব্যাড গার্লস’।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit