বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়াগান’ মুক্তি পেয়েছে। এ সিনেমাটি পরিচালনা করেছেন এইচ বিনোথ। এ অভিনেতার শেষ সিনেমা মুক্তির দিনে আরও তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। যেখানে সুপারম্যান থেকে অ্যাকশন— সব স্বাদের ছোঁয়াই থাকছে এসব সিনেমায়।
এ সিনেমায় রয়েছে অ্যাকশন, আবেগ ও রাজনৈতিক প্রেক্ষাপটের মিশেল। সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠা এক নেতার যাত্রাপথই সিনেমার মূল উপজীব্য। মুক্তির আগেই সিনেমাটি ঘিরে তৈরি হয়েছে তুমুল উন্মাদনা। অভিনেতা থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ সিনেমা মুক্তির সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে আরও তিনটি সিনেমা আজ শুক্রবার (২৪ জুলাই) মুক্তি পেয়েছে। এর মধ্যে একটি হচ্ছে— ‘কাতুকুতু বুড়ো’ সিনেমা।
এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক হচ্ছে উজান গাঙ্গুলির। এ সপ্তাহে বাংলা সিনেমার তালিকায় নজর কাড়তে পারে তার ‘কাতুকুতু বুড়ো’। রহস্য, সমাজ বাস্তবতা ও মানবিক টানাপোড়েনের মিশেলে তৈরি এ সিনেমার কেন্দ্রে রয়েছে এক তরুণের জীবন-সংগ্রাম। এরই মধ্যে উজান গাঙ্গুলির ভাঙাচোরা সুপারম্যানের ভাবনা ফুটে উঠবে পর্দায়। এ সিনেমার মাধ্যমে নতুন গায়িকা রাপূর্ণা ভট্টাচার্যকে নায়িকা হিসেবে দেখবেন সিনেমাপ্রেমী দর্শকরা। জানা গেছে, সিনেমার প্রচারের ফাঁকে পরিচালক ও নায়িকার বন্ধুত্ব গভীর হয়েছে।
দীর্ঘ এক যাত্রার শেষ অধ্যায় এবার বড়পর্দায়। বিশ্বজোড়া জনপ্রিয় অ্যানিমেশন সিনেমার ফ্র্যাঞ্চাইজি ‘অ্যাটাক অন টাইটান’-এর চূড়ান্ত পর্ব ‘দ্য লাস্ট অ্যাটাক’ হাজির হচ্ছে প্রেক্ষাগৃহে। মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, বন্ধুত্ব, বিশ্বাসঘাতকতা ও আত্মত্যাগ— সব মিলিয়ে এক মহাকাব্যিক সমাপ্তির সাক্ষী হবেন সিনেমাপ্রেমী দর্শকরা। চোখধাঁধানো অ্যানিমেশন ও আবেগঘন গল্পই এ সিনেমার প্রধান আকর্ষণ।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:০৫