মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

ওটিটি অ্যাওয়ার্ডে দুটি পুরস্কার জিতল বিঞ্জ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক :  দর্শকদের জন্য মানসম্পন্ন ও ব্যতিক্রমী কন্টেন্ট প্রদর্শনের মাধ্যমে আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল রবি আজিয়াটা পিএলসির জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’। 

গত ১২ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে অনুষ্ঠিত ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২৩-এ বিঞ্জ অর্জন করেছে দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার। 

বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ফ্রাইডের পরিচালক হিসেবে ‘সেরা পরিচালক’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। এছাড়া ‘সেরা সিনেমা’ হিসেবে স্বীকৃতি পেয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম বাবা, সামওয়ান ইজ ফলোয়িং মি।

পপুলার, ক্রিটিকস, মিউজিক ও ইন্ডিভিজুয়াল ডিজিটাল কনটেন্ট— এই চারটি বিভাগে মোট ৩০টি ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়।  

বিঞ্জ’র হেড অব কনটেন্টস, উম্মে খাইরুন ইসলাম এ অর্জন প্রসঙ্গে বলেন, ‘বিঞ্জের এই সাফল্য দেশের ওটিটি ইন্ডাস্ট্রির জন্য একটি বড় মাইলফলক। বৈচিত্র্যময় ও মানসম্পন্ন কনটেন্টের মাধ্যমে তারা দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। পুরস্কারের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও নতুন ও আকর্ষণীয় গল্প উপহার দেয়ার ক্ষেত্রে বিঞ্জকে উৎসাহিত করবে। দেশীয় কনটেন্টকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে বিঞ্জ অঙ্গীকারবদ্ধ।

কিউএনবি/অনিমা/১৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit