মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

‘মেয়েরা মেয়েলি স্বভাবের হলেই স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো থাকে’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় হিন্দি ছবির জনপ্রিয় নায়ক এজাজ খানের সঙ্গে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন অভিনেত্রী নেহা সিং তথা পবিত্রা পুনিয়া। কিন্তু হঠাৎ করে গত বছরের সেপ্টেম্বরে তাদের সেই সম্পর্ক শেষ হয়ে যায়। এজাজের সঙ্গে সম্পর্কে ফাটল ধরা প্রসঙ্গে পবিত্রা পুনিয়া বলেছেন, সম্পর্ক ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছিলাম আমরা। সম্পর্কে যখন একজন নারী বশ্যতা স্বীকার করে নেয় এবং খুব নরম মনের হয় তখনই একটা সম্পর্ক বজায় থাকে। ছেলেরা সবসময় ভাবে মেয়েরা মেয়েলি স্বভাবের হলেই সম্পর্ক ভালো থাকে।

অভিনেত্রী আরও বলেন, একজন মহিলা যখন আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছে, তখন আপনার উচিত তার সঙ্গে ভদ্রভাবে কথা বলা; কিন্তু কোনো পুরুষ যদি আপনাকে দমন করতে চায়, তখন আপনাকে রুখে দাঁড়াতেই হবে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটি এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছিল, যখন আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছি।

এজাজ খান সম্পর্কে তিনি বলেন, এজাজ অনেক বেশি পুরুষত্ব বজায় রাখতে ভালোবাসে। তবে মাঝে খবর ছড়িয়েছিল যে ধর্মীয় কারণে আমাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তা একেবারেই মিথ্যা। ধর্মীয় কারণ কখনই বাধা হয়ে দাঁড়ায়নি আমাদের সম্পর্কের মধ্যে। আমাদের সম্পর্কের কথা দুই পরিবারের সবাই মেনে নিয়েছিলেন।

অভিনেত্রী আরও বলেন, আমাদের সম্পর্কে ধর্ম কোনো বাধা ছিল না। এজাজকেও আমি প্রথমেই বলে দিয়েছিলাম, আমি নিজেকে পরিবর্তন করব না কখনও। ওকেও আমার জন্য পরিবর্তন হতে হতো না। জন্ম থেকে একজন ব্যক্তি যখন একটি ধর্ম অনুসরণ করে তার পক্ষে হঠাৎ করে অন্য ধর্ম অনুসরণ করা সম্ভব নয়, এটা আমাদের দুজনেরই বিশ্বাস ছিল।

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit