মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
তিব্বতে একের পর এক ক্লোন ইয়াক, বিশ্বজুড়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের

নতুন বছর সিঁথিতে সিঁদুর পরে সুখবর দেবেন পরীমণি!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : সন্তানদের নিয়ে লম্বা একটা বিরতি নিয়ে কাজ শুরু করেছেন পরীমণি। ফিরেই দিলেন নতুন নতুন কাজের খবর। কলকাতার সিনেমাতেও অভিষেক হতে যাচ্ছে এই নায়িকার। নতুন বছর ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে পর্দা মাতাবেন তিনি।

আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পরীর ওপার বাংলার সিনেমা ‘ফেলুবক্সী’। সিনেমায় লাবণ্য হয়ে দেখা দেবেন তিনি। তার নতুন লুক সামনে এনেছেন পরী নিজেই।

সম্প্রতি পরীমণি তার ফেসবুকে ‘ফেলুবক্সী’র পোস্টার শেয়ার করেছেন। সেখানে পরীকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এই নায়িকাকে।

ক্যাপশনে পরী লিখেছেন, ‘লাবণ্যের সাথে পরিচিত হন। যিনি তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সমস্ত কিছুকে প্রজ্বলন করে। বিশেষ করে তার চওড়া হাসি ও চমৎকার মন দিয়ে যিনি বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’
 
দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমাটিতে পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির শুটিং হয়েছে কলকাতাতে।
 
উল্লেখ্য, পরীমণির আসল নাম শামসুন্নাহার স্মৃতি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। তিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের অন্যতম জনপ্রিয় এবং সফল অভিনেত্রী হিসেবে বিবেচিত।

 

 

কিউএনবি/আয়শা/১৮ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit