শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

উচ্চারণে সমস্যার জন্য অভিনয় ছাড়তে চেয়েছিলেন মেহজাবীন!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

বিনোদন ডেস্ক : মেহজাবীন চৌধুরীর ক্যারিয়ার গ্রাফ সত্যিই বিস্ময় জাগানিয়া। একটা সময় ঠিকঠাক বাংলা উচ্চারণ করতে পারতেন না, অথচ এখন তিনিই ছোটপর্দায় রীতিমত রাজত্ব করছেন। শিগগিরই বড়পর্দায়ও তার অভিষেক হতে যাচ্ছে। আগামী ২০ ডিসেম্বর মুক্ত পেতে চলেছে তার অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’।

রোববার (১৫ ডিসেম্বর) এই সিনেমার মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহজাবীন। সেখানে নিজের ক্যারিয়ার নিয়ে খোলামেলা আলাপ করেন তিনি।

বিদেশে বেড়ে ওঠার কারণে বাংলা উচ্চারণে শুরু থেকেই বেগ পেতে হয়েছে মেহজাবীন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অভিনয়ের অনেক প্রস্তাব আসতে থাকে তার কাছে। কিন্তু বাংলা ভাষায় পারঙ্গম না হওয়ায় ঠিকঠাক স্ক্রিপ্টও পড়তে পারতেন না তিনি।

সেসব জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘শৈশব-কৈশোর কেটেছে দেশের বাইরে। তাই বাংলায় দুর্বল ছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে। ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না। আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক, সেটাই আমার জন্য সহজ হবে। উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি।’

ভাষাগত সমস্যার কারণে একসময় অভিনয়ও ছেড়ে দিতে চেয়েছিলেন মেহজাবীন, ‘অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল না এক সময়। কিন্তু যখন ঠিক করলাম অভিনয়ে নিয়মিত হব, তখন আর থেমে থাকিনি।’

সংবাদ সম্মেলনে মেহজাবীন ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন ‘প্রিয় মালতী’র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit