শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে তারকাদের শোকবার্তা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

বিনোদন ডেস্ক : ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে শোকে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভক্ত অনুরাগী থেকে শুরু করে তারকাদের শোকবার্তা দেখা যাচ্ছে একের পর এক। জাকির হোসেনের মৃত্যুতে শোক জানিয়ে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের দিন’।

অভিনেতা ফারহান আখতার লিখেছেন, ‘আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। দক্ষিণের সুপারস্টার কমল হাসান লিখলেন, ‘জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলে। তবুও তুমি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।

শোকপ্রকাশ করেন কারিনা কাপুর খান। স্মৃতির সরণিতে হেঁটে বাবা রনধীর কাপুর এবং জাকির হোসেনের সঙ্গে তার ছবি পোস্ট করেছেন। 
মালাইকা অরোরাও লিখেছেন, ‘জাকির সাহেবের চলে যাওয়া ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি।’

রীতেশ দেশমুখ শোকবার্তা প্রকাশ করে লিখেছেন, ‘স্যার, আপনার সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার। যা কিনা আগামী প্রজন্মকেও অনুপরাণিত করবে। আপনার লিগ্যালি চিরকাল বেঁচে থাকবে।’

জাকির হোসেনের ছবি পোস্ট করে শোক জানিয়েছেন রণবীর সিং। তিনি লিখেছেন, ‘জাকির হুসেনের সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। উনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সঙ্গীতজগতের মহীরুহ। ওম শান্তি।’

ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাই শহরে। তিন বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তার হাতেখড়ি। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে ভারতজুড়ে।
 
২০০৬ সালে ‘মোমেন্ট রেকর্ড’-এর মুক্তিপ্রাপ্ত অ্যালবাম ‘গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ’ গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়। পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি ছাড়া আরও বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারী জাকির হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit