শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে সপরিবারে শিক্ষক হত্যা: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ শনাক্ত প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত

মালয়েশিয়ার ইসলামী দলের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : মালয়েশিয়ার ইসলামী দল ‘ইসলাম সে-মালয়েশিয়া’র (পিএএস) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।

রবিবার সকালে পিএএসের সভাপতি তুয়ান হাজী আবদুল হাদী আওয়াংয়ের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এ এইচ এম হামিদুর রহমান আযাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

পিএএসের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুহাম্মদ খলিল আব্দুল হাদী তার এক ফেসবুক পোস্টে লেখেন, বৈঠকটি সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল, যা দুটি ইসলামী আন্দোলনের মধ্যে ঘনিষ্ঠতা প্রদর্শন করে যাদের লক্ষ্য একই, অর্থাৎ ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করা।

তিনি আরও লেখেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে পিএএসের সভাপতি তুয়ান হাজী আবদুল হাদী আওয়াংয়ের কাছে এ বিষয়ে মতামত ও পরামর্শ চেয়েছেন জামায়াতে ইসলামী প্রতিনিধি দল। আশা করা যায় এই বৈঠক উভয় পক্ষের জন্য বিশ্বের মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষার জন্য একটি বড় আশা নিয়ে আসবে।

এ সময় হাজী আবদুল হাদী বাংলাদেশের জনগণের সঙ্গে ধৈর্য, জ্ঞান ও ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে ইসলামভিত্তিক রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বাংলাদেশে বর্তমান রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় হাজী আবদুল হাদীর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পরামর্শের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত নেতারা।

বৈঠকে বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়। এ সময় তারা বাংলাদেশ ও মালয়েশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন এবং উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

এর আগে, গতকাল শনিবার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইসলামিক স্টাডিজ (আইএআইএস), মালয়েশিয়ায় পঞ্চম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন ২০২৪ অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা।

কিউএনবি/অনিমা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit