শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের

বোচাগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জে শনিবার শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা করেছে উপজেলা প্রশাসন। সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান বলেন, শহীদ বুদ্ধিজীবি দিবস ১৪ ডিসেম্বর বলা হলেও মুলত ২৫শে মার্চ থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়।

হানাদার বাহিনীর বুঝার বাকি ছিল না যে বাংলাদেশ স্বাধীন হচ্ছে। তাই তারা বাংলাদেশকে নেতৃত্ব এবং মেধা শূণ্য করার জন্য ১৪ ডিসেম্বর বেছে বেছে দেশের বুদ্ধিজীবীদের নির্মম ভাবে হত্যা করেছে। এছাড়াও সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি মোঃ হাসান জাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান সাহান পারভেজ, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওয়াহিদুজ্জামান গামা, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদুল ইসলাম, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোঃ রবিউল গনি, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা ইন্সটেক্টর কর্মকর্তা আবুল বাকী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় অন্যান্য বক্তারা শহীদ বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য্য তুলে ধরেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit