রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক, কী আলোচনা হলো কালীগঞ্জে ঘুস দুর্নীতি চাঁদাবাজি ও মাদককে ‘হারাম’ ঘোষণা করলেন রাশেদ খান সাব্বিরের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশের জয় অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না: গণপূর্তমন্ত্রী ৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন

রাজশাহীতে গারোদের ওয়ানগালা উৎসব পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীতে গারো সম্প্রদায়ের ঐতিহাসিক ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। শনিবার নগরীর কোর্ট এলাকার ক্যাথেড্রাল চার্চে এ উৎসব পালিত হয়। উৎসবে সভাপতিত্ব করেন চাকমা প্রধান লোটাস লুক চিসিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী ধর্ম প্রদেশের ভিকার জেনারেল রেভা ফাদার ফাবিয়ান মারডি। 

এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বেতার রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক জান্নাতুল ফেরদৌস, চ্যানেল আই-এর স্টাফ রিপোর্টার আবু সালেহ মো. ফাত্তাহ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবুল কালাম মোহাম্মদ আজাদ, নানকিং গ্রুপের চেয়ারম্যান এহসানুল হুদা ও পরিচালক নাসরিন হুদা, রাজশাহী ক্রিস্টিয়ান মিশন হাসপাতাল নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সুলতা দ্রং এবং ফাদার লিটন ডি কস্তা। 

অনুষ্ঠানের শুরুতে গারোদের ১১টি জাতিগোষ্ঠীর ফসল প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে গারোদের ফসল তোলার এ উৎসবে সূর্যদেবতা ও দেবী মিসি এবং সালজংয়ের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। উৎসবের এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সবাই রঙ-বেরঙের পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচতে থাকেন। ওয়ানগালা অনুষ্ঠানের এই দিন হলো গারোদের বিনোদনের দিন। অনুষ্ঠান শুরুতে ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে এই মিলন মেলা।  

পুরুষ ও নারীরা দুটি আলাদা সারি করে ধর্মীয় রীতি অনুযায়ী নাচের তালে তালে অতিথিদের নিয়ে এগিয়ে যান ওয়ানগালা অনুষ্ঠান মঞ্চে। প্রথম পর্বে গারোদের বিভিন্ন নাচ-গান ও সুরের মূর্ছনায় উৎসব-আনন্দে পূর্ণতা লাভ করে ওয়ানগালা অনুষ্ঠান।

কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit