মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

জেলের পেছনের দরজা দিয়ে বেরুলেন আল্লু অর্জুন, নিতে এলেন যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : আল্লু অর্জুনকে শুক্রবারই অন্তর্বর্তী জামিন দিয়েছিল তেলঙ্গানা হাইকোর্ট। কিন্তু আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রাতে তাকে জেল থেকে ছাড়া হয়নি। হায়দরাবাদের চঞ্চলগুড়া জেলে ছিলেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে বেরিয়ে বাড়ি আসেন অল্লু। এদিন সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ চঞ্চলগুড়া জেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আল্লুকে।

তাঁকে বাড়িতে নিয়ে যেতে এসেছিলেন তাঁর বাবা আল্লু অরবিন্দ এবং শ্বশুর কাঞ্চর্লা চন্দ্রশেখর রেড্ডি। তাঁদের সঙ্গে জুবিলি হিল্‌সের বাড়িতে ফিরে গিয়েছেন অভিনেতা।

অন্তর্বর্তী জামিন পেয়ে যাওয়ার পরেও অভিনেতাকে কেন রাতে জেল থেকে ছাড়া হল না, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তাঁর আইনজীবী। তাঁর অভিযোগ, হাইকোর্টের নির্দেশের কপি রাতেই জেল কর্তৃপক্ষ হাতে পেয়েছিলেন। তা সত্ত্বেও নানা অজুহাত দিয়ে আল্লুকে ছাড়া হয়নি। ফলে রাতে জেলে থাকতে হয়েছে তাঁকে।

এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানান আল্লুর আইনজীবী।

গত ৫ ডিসেম্বর আল্লু অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি মুক্তি পেয়েছে। তার আগে ৪ ডিসেম্বর রাতে হায়দরাবাদে ওই ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। সন্ধ্যা থিয়েটারে প্রিমিয়ার উপলক্ষে গিয়েছিলেন আল্লু স্বয়ং। তাঁকে দেখতে প্রচুর মানুষ সেখানে ভিড় করেন।

পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়। সেই ঘটনায় আল্লুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।

আল্লুকে গ্রেফতার করতে জুবিলি হিল্‌সের বাড়িতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, অভিনেতাকে পোশাক পরিবর্তনের সময়ও দেওয়া হয়নি। তাঁর ‘বেডরুমে’ আচমকা পুলিশ ঢুকে পড়ে। সকালের খাবার শেষ না করেই উঠতে হয় আল্লুকে।

পুলিশের এই আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আল্লুকে নিম্নআদালতে হাজির করানো হয় শুক্রবারই। সেখান থেকে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অভিনেতাকে নিয়ে যাওয়া হয় চঞ্চলগুড়া জেলে।

ওই সময়েই গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এবং নিজের বিরুদ্ধে এফআইআর খারিজের আবেদন নিয়ে তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু। সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় তাঁকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। ৫০ হাজার টাকার বন্ডে জামিন পেয়েছেন অভিনেতা।

হাইকোর্ট জানিয়েছে, মামলা থেকে সম্পূর্ণ মুক্তির জন্য আল্লুকে নিম্নআদালতে আবেদন জানাতে হবে। সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৪,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit