মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম

সাবেক এমপি আসাদকে বহনকারী প্রিজনভ্যানে দু’দফা হামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদকে বহনকারী প্রিজন ভ্যানে দুই দফা হামলা হয়েছে।

গত ৫ আগস্টে দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর এমএম-১ এর আদালতের হাজির করা হয়।

এসময় আসাদকে বহনকারী প্রিজন ভ্যানকে উদ্দেশ্য করে ইট, কাদা ও ডিম নিক্ষেপ করা হয়েছে। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়াও অকাথ্য ভাষায় তাকে গালাগালি করা হয়।

নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজশাহী নগরীতে নিহত দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নগরীর বেয়ালিয়া থানার দুটি মামলায় সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেয়া হয়। এ সময় আইনজীবী ইব্রাহিম হোসেন তার জামিন আবেদন করে। শুনানী শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ফয়সল তারেক।

তিনি বলেন, তাকে আদালতে নেয়া ও আদালত থেকে কারাগারে নেয়ার সময় কিছু লোকজন প্রিজন ভ্যানে হামলার চেষ্টা করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এর আগে গত ৫ ডিসেম্বর আসাদকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ওই দিন আসাদকে আদালত থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেয়ার সময় ওই প্রিজন ভ্যান ঘিরে আওয়ামী লীগের সমর্থকরা ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ আসাদ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ সহ নানা স্লোগান দেয়।

তবে আজ সকাল থেকে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা আদালত চত্বরে অবস্থান নেয়।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit