সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

জয়পুরহাটে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে জাতীয়তাবাদী কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে জেলা কৃষকদলের আয়োজনে আলোচনা সভায় জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান ও জেলা কৃষক দলের সদস্য সচিব মুঞ্জুরে মওলা পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা শেষে কৃষক দলের নেতা-কর্মীরা নানা রংয়ের ব্যানার, ফেস্টুন ও কৃষাণ-কৃষাণী সেজে এক বর্র্ণাঢ্য র‌্যালী করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit