বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

অ্যালিসনের পরীক্ষা নিতে ‘বাজে’ খেলেছিল লিভারপুল!

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পড় থেকে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলিয়ান গোলরক্ষক। জিরোনা ম্যাচটি ছিল তার ফেরার ম্যাচ। প্রত্যাবর্তনে কোনো গোল হজম করেননি ৩২ বছর বয়সি গোলরক্ষক। ৫টি সেভ করে দলকে বাঁচিয়েছেন পয়েন্ট খোয়ানোর হাত থেকে। এরপর অ্যালিসনকে নিয়ে ভাবনার কথা জানাতে গিয়ে নিয়ে রসিকতা করলেন কোচ স্লট।

ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে ডাচ কোচ বলেন, ‘মনে হয় সতীর্থরা অ্যালিসনের পরীক্ষা নিতে বাজে খেলেছিল। ওরা নিশ্চিত হতে চাইছিল যে অ্যালিসন সম্পূর্ণ ফিট। তাকে অনেক কাজ দিয়েছিল। সে ভালো করেছে। সবাই জানে অ্যালিসন এই মুহূর্তে বিশ্বের সেরা গোলকিপার। তাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

জিরোনা ম্যাচে ১-০ গোলে জিতেছে লিভারপুল। পেনাল্টি থেকে মোহাম্মদ সালাহর করা গোলে জয় তুলে নিয়েছে অলরেডরা। ইউরোপসেরার লিগে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল আর্না স্লটের দল। আর এই জয়ে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করল দলটি। এই ফল নিয়ে খুশি কোচ।

স্লট বলেন, ‘ফল নিয়ে আমি খুশি। বিষয়টা পরিষ্কার করি, তবে পারফরম্যান্স আমাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী হয়নি। জিরোনাকেও কৃতিত্ব দিতে হবে।  পিএসভি বাদে প্রতিটি ম্যাচে তারা ভালো খেলছে। আমাদের সঙ্গেও অনেক সুযোগ পেয়েছিল। অ্যালিসনকে ধন্যবাদ যে ক্লিনশিট রাখতে পেরেছে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit