শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে মুখ খুললেন পূজা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (১০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়েছে জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরীর নতুন ওয়েব ফিল্ম ‘ব্ল্যাক মানি’র প্রথম পোস্টার। তাতে পূজা আর নব্বই দশকের পর্দা কাপানো চিত্রনায়ক রুবেলকে বেশ ইনটেন্স লুকে দেখা যাচ্ছে। সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফি পরিচালিত ছবিটি দেখা যাবে ওয়েব প্ল্যাটফর্ম বঙ্গতে।

এই সময়ে তো পূজার মন ভালো থাকার কথা। ব্যস্ত থাকার কথা নিজের নতুন কাজের পোস্টারের প্রচারণা নিয়ে। কিন্তু পূজার মন বেশ খারাপ। তিনি বরং একটি মন খারাপ করা পোস্ট দিলেন ফেসবুকে।

আজ সকাল থেকেই পূজার নাম ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সম্বোলিত একটি প্যাডে একটি তালিকা প্রকাশিত হয়। সেই তালিকাটি ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির’-এর কেন্দ্রীয় কার্যনির্বাহি সংসদ (মহিলা) কমিটির, এমনটি বোঝানে হয়েছে। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে পূজা চেরীর নাম! লেখা রয়েছে আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদকের জায়গায় পূজা চেরী (অমুসলিম শাখা)।

আর এ নিয়েই বেজায় চটেছেন নায়িকা। তিনি সাফ জানিয়ে দিলেন নিজের অবস্থানের কথা। পূজা ফেসবুকে লিখেছেন, ‘মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোন রিউমার নিয়ে মাথা ঘামাই না। তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এই রিউমারটা ছড়িয়েছেন এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।’

কিউএনবি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit