বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

দাম্পত্য সমস্যা দূর করার কৌশল জানালেন শাহরুখ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

বিনোদন ডেস্ক : শাহরুখ খান সিনে জগতে আসার ঠিক আগ মুহূতেই বিয়ের পর্বটা সেরে নেন। ভালোবেসে স্ত্রী গৌরীকে বিয়ে করেন। সেই থেকে তাদের এই পথচলা একই ধারাবাহিকতায় চলছে। একজন অন্যজনকে যথেষ্ট সম্মান, শ্রদ্ধা করেন।

যেখানে বিয়ের থেকে বিচ্ছেদের ভাগটাই বেশি। সেখানে বলিউডের এতো বড় একজন তারকা তার সংসারকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে টিকিয়ে রেখেছেন। সেই প্রসঙ্গে সম্প্রতি কথাও বলেছেন অভিনেতা। দিল্লির এক বিলাসবহুল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই বর ও কনের সঙ্গে কথোপকথনের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দেন তিনি।

শাহরুখ বলেন, ‘নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে, দাম্পত্যে কোনও সমস্যা থাকবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা করো না। আমি আছি তো! আমিই তো ‘লাভ গুরু’। আমি নিশ্চিতভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব।’
 
কিং খানের কাছ থেকে এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।শাহরুখের সঙ্গে প্রেম নিয়ে একাধিকবার মুখ খুলেছেন গৌরী খানও। শাহরুখকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন বলে জানিয়েছিলেন তিনি।

গৌরী বলেছেন, আমি শাহরুখকে এবং তার সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভালো সম্পর্ক প্রত্যেকের। লন্ডনে টানা ১০ দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।
 
গৌরী আরও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তার কথায়, ‘ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।’১৯৯১ সালের ২৫ অক্টোবর বলিউড অভিনেতা শাহরুখ খানকে বিয়ে করেন গৌরী। এই দম্পতির আরিয়ান, সুহানা এবং আব্রাম খান নামে ৩ সন্তান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit