সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা পশ্চিম তীরে দুই মসজিদে অগ্নিসংযোগ, একাধিক এলাকায় হামলা প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে পুলিশ যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

ফেসবুকে সুখবর দিলেন তানজিকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : শুক্রবার (৬ নভেম্বর) ফেসবুকে অভিনেত্রী বিয়ের বেশিকিছু ছবি পোস্ট করে জানান, সিঙ্গেল জীবনের অবসান হয়েছে তার। সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার কারণেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত অভিনেত্রীর। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী।

পাত্র অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন তিনি। সাইফের সঙ্গে তানজিকার পরিচয় ২০১৮ সালে। এরপর পরিচয় থেকে বন্ধুত্ব, অবশেষে বিয়ের সিদ্ধান্ত। বিয়ে প্রসঙ্গে তানজিকা সংবাদমাধ্যমে বলেন,  আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন।
  
তিনি আরও বলেন, সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।
 
প্রসঙ্গত, ছোটপর্দায় অভিনয় করলেও দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানজিকার। বিয়ের পর প্রবাসী স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমাবেন কিনা এমন প্রশ্ন অভিনেত্রীকে করলে তিনি জানান, ঢাকা তার প্রাণের শহর, অভিনয় তার প্রাণের জায়গা। তাই অস্ট্রেলিয়া গেলেও দেশের টানে আসা-যাওয়ার মধ্যেই থাকবেন অভিনেত্রী। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit