বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

দৌলতপুর হানাদার মুক্ত দিবস আগামী কাল : প্রশাসনের নেই কোন আয়োজন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের পর আগামী কাল ৮ ডিসেম্বর কুষ্টিয়ার দৌলতপুর হানাদার মুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে দৌলতপুরকে শত্রু মুক্ত করে থানা চত্বরে বিজয় পতাকা উড়ানোর মধ্য দিয়ে মুক্তিকামী বীর সূর্য সন্তানেরা দৌলতপুরকে হানাদার মুক্ত করেন। দৌলতপুরকে হানাদার মুক্ত করতে মুক্তিযোদ্ধাদের সাথে পাকসেনাদের সন্মুখ যুদ্ধসহ ছোট-বড় ১৬টি যুদ্ধ সংঘঠিত হয়। এ সকল যুদ্ধে ৩৫জন বীর মুক্তিযোদ্ধাসহ কয়েক’শ নারী-পুরুষ শহীদ হন। ৮ ডিসেম্বর সকালে উপজেলার আল্লারদর্গায় পাক সেনাদের সাথে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এ যুদ্ধে শহীদ হন বীর মুক্তিযোদ্ধা রফিক।

মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় পাক সেনারা। এরপর দৌলতপুরকে হানাদার মুক্ত ঘোষনা করেন তৎকালীন ৮ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার মেজর নুরুন্নবী। দিবসটি উপলক্ষে প্রতিবছর দৌলতপুর উপজেলা প্রশাসন ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড নানা অনুষ্ঠানের আয়োজন করলেও এবছর নেই কোন কর্মসূচী। তবে স্থানীয়ভাবে রফিকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শহীদ রফিকের কবরে পুষ্পস্তবক অর্পন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দৌলতপুর মুক্ত দিবসের বিষয়ে দৌলতপুর ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা
কমান্ডার মো. রিয়াজ উদ্দিন জানান, ৮ ডিসেম্বর দৌলতপুর হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোন
কর্মসূচী নেই।

তবে আমারা মুক্তিযোদ্ধারা দিবসটি উপলক্ষে ঘরোয়াভাবে আলোচনা সভা করবো।দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, দৌলতপুর মুক্ত দিবসে উপজেলা প্রশাসনের কোন আয়োজন নেই। তবে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পালন করা হবে।

কিউএনবি/অনিমা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit