বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি পানামা ও ক্রোয়েশিয়া, হারলেই বিদায় নিশ্চিত বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে বাড়ি ফেরার পথে অপহরণ, ৩ দিন পর মুক্তিপণে ফেরত আটকে থাকা অর্থের ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি ওড়ালো ইরান রোনালদোকে নিয়েই শুরুর একাদশ ঘোষণা পর্তুগালের বিয়ের স্বপ্ন ভেঙে দিল এক মুহূর্তের দুর্ঘটনা! যুক্তরাজ্যে রেকর্ড দাবদাহ: গলে যেতে পারে রাস্তা, গাড়িচালকদের যাত্রা স্থগিতের পরামর্শ ‘আদালতে স্বামীর খোঁজে স্ত্রী’, মুখ্যমন্ত্রী বিজয়কে ব্যক্তিগত আক্রমণ উদয়নিধির দখলদার সেনার ওপর হামলাকেও নিজ ভূখণ্ডে আক্রমণ হিসেবে দেখাচ্ছে ইসরায়েল: বিশ্লেষক বিশ্ববাজারে তেলের দাম কমলো

বাংলাদেশ বিদ্বেষ, ভারতে বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যের বহিষ্কৃত বিজেপি নেতা কে এস ঈশ্বরাপ্পার বিরুদ্ধে বাংলাদেশ নিয়ে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে একটি অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ায় এই মামলা করে স্থানীয় পুলিশ। তিন সপ্তাহের ব্যবধানে এটি তাঁর বিরুদ্ধে দ্বিতীয় বিদ্বেষমূলক বক্তব্যের মামলা।

জানা গেছে, বাংলাদেশে হিন্দুদের কথিত আটকের প্রতিবাদে সম্প্রতি ভারতের হিন্দু হিতরক্ষান সমিতি, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক সমাবেশে ঈশ্বরাপ্পা ঘৃণামূলক ভাষণ দেন।

পাশাপাশি তিনি সমালোচনা করেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। সেই বক্তৃতার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এরপরই তার নামে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ ওঠে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, কর্ণাটকের শিবমোগা শহরের পুলিশ ঈশ্বরাপ্পার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চলতি বছরের শুরুতে শিবমোগা লোকসভা আসন থেকে বিজেপির বিদ্রোহী প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং ৩০,০০০ ভোটও পেয়েছিলেন।

গত ১৬ নভেম্বর এই নেতার বিরুদ্ধে ‘মুসলিমদের হুমকি দেওয়া’ এবং ‘উস্কানিমূলক মন্তব্য’ করার অভিযোগে মামলা দায়ের করা হয়।

চলতি বছরের গোড়ায় বিজেপি ঈশ্বরাপ্পাকে ৬ বছরের জন্য দল বহিষ্কার করে। বহিষ্কারের কারণ মূলত, লোকসভা আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে লড়া।

কিউএনবি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit