মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ধীরগতিতে মার্কিন সেবাখাত, লাফিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান ৭৯ হাজার ডলারের ঘড়ি চুরি, যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার কালকিনিতে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ যৌতুকের দাবিতে নির্যাতন, গৃহবধূর আত্মহত্যা সিটিস্ক্যান মেশিনে শুয়ে থাকার ভিডিও ভাইরাল, টেকনিশিয়ানের বেতন বন্ধ বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার ডিজেলের রেকর্ড দামে চাপে যুক্তরাষ্ট্র, কর ছাড়ের পথে ট্রাম্প বাড়ির চালে ‘গ্রেনেড’, উদ্ধারের পর দেখা গেল খেলনা ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে চোটের দুঃসংবাদ

পেকুয়ায় কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ Time View

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নে উপকূলীয় সাহিত্য ফোরামের উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদদের স্মরণে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।”আজকের পাঠক, আগামীর পথপ্রদর্শক”এই স্লোগানকে ধারণ করে আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপকূূলীয় সাহিত্য ফোরামের সভাপতি দিলরুবা ইয়াছমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ উল্লাহ,প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল বশর বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাখালী ফৈজুন্নিছা স্কুল এন্ড কলেজের প্রভাষক  নুরুল আমিন, সাংস্কৃতিক কর্মী এফ এম সুমন, উপকূলীয় সাহিত্য ফোরামের প্রধান উপদেষ্টা সাঈদ মোহাম্মদ আবু নোমান, রাজাখালী উম্মুক্ত পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাক আহমেদ, সাংবাদিক মোহাম্মদ ইউনুস প্রমুখ। 

এসময় অতিথিরা উপকূলীয় সাহিত্য ফোরামের এমন উদ্যোগের জন্য তাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের সঞ্চালনা  করেন  রাজাখালী এয়ার আলী খাঁন আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশীদ। এতে আরো উপস্থিত ছিলেন রাজাখালী উপকূলীয় সাহিত্য ফোরামের প্রতিষ্টাতা জাহেদুল আলম রিফাত, উপকূলীয় সাহিত্য ফোরামের সাধারণ সম্পাদক জাসেদুল ইসলাম,  উপকূলীয় সাহিত্য ফোরামের সদস্য আব্দুর রহমান আসিফ, আরিফুল ইসলাম, মুজাহিদুল ইসলাম তুহিন, ছোটন,মনিফা, আরফাতুল ইসলাম প্রমুখ।  অনুষ্ঠান শেষে  রাজাখালী ইউনিয়নের ৪টি শিক্ষা  প্রতিষ্ঠানের ১২জন কুইজ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit