বুধবার, ২৭ মে ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীর বর্জ্য অপসারণে প্রস্তুত ২৯ হাজার ৫০০ পরিচ্ছন্নতাকর্মী, বাতিল ঈদের ছুটি ঈদের দিন ও পরবর্তী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ঈদের পর ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে বড় অভিযান ১০০ দিনে ২০০টি জনকল্যাণমুখী উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার দখল-বেদখলে স্থায়ী বিবাদে ইসলামী ব্যাংক স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব

সেই সাজিদ খানকে বাদ দিয়ে দ. আফ্রিকায় যাচ্ছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটকে আশার কিরণ দেখিয়েছিলেন দুই স্পিনার সাজিদ খান এবং নোমান আলী। বল হাতে তাদের নৈপুণ্যেই ঘরের মাঠে সবশেষ টেস্ট সিরিজে ইংলিশদের হারের স্বাদ দেয় পাকিস্তান। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের নোমানকে দলে রাখলেও বাদ পড়েছেন সাজিদ খান।

সাজিদের বাদ পড়ার পেছনে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার উইকেটের ধরনে পার্থক্যের বিষয়টি সামনে এসেছে। ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ স্পিনবান্ধব উইকেটে খেলেছে পাকিস্তান, তবে প্রোটিয়াদের আঙিনায় পেস সহায়ক উইকেট হবে বলে অনুমান করেই এমন সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে পিসিবি। প্রসঙ্গত, আসন্ন সিরিজে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে। টি-টোয়েন্টি দিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই সফর চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের স্কোয়াড

টেস্ট স্কোয়াড

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।

ওয়ানডে স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

টি-টোয়েন্টি স্কোয়াড

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit