মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

সংলাপে দুই প্রস্তাব রাখলেন নুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বেরিয়ে প্রেস ব্রিফিংয়ে এই প্রস্তাবের কথা জানান তিনি।

নুর বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারেনি।’
 
দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতীয় গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতায় একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
 
বলেন, ‘আগরতলা এবং কলকাতায় উপ-হাইকমিশনে হামলাসহ পতাকায় আগুন দেয়া এবং ভারতের বিভিন্ন  রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উসকানিমূলক বক্তব্য ভারতীয় সরকারের অবস্থান কি না, তা জানার জন্য কথা হয়েছে। সরকার এ বিষয় নিয়ে ভারতীয় সরকারের কাছে ব্যাখ্যাও চাইবে বলেছে।’
 
গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি ভারত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, তাহলে সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সেই ধরনের অ্যাপ্রোচ হবে। যদি না দেখায় তাহলে বাংলাদেশের মিত্র দলগুলো কর্মকৌশল ঠিক করবে।’
 
সামনে আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, এসব মোকাবিলায় গণ অধিকার পরিষদ থেকে দুটি প্রস্তাব দেয়া হয়েছে জানিয়ে নুর বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুবছরের জন্য জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে ছয় মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা। এখন সব দলকে নিয়ে জাতীয় সমন্বিত কর্মসূচি হতে পারে।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit