বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

দীর্ঘ ১৬ বছর পরে ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলি হায়দার,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

আলি হায়দার,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : দীর্ঘ ১৬ বছর পরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা বিএনপি শাখার ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাঃ ইয়াজদানী জর্জ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাঃ আব্দুল কাদের। বুধবার (৪ ডিসেম্বর) বেলা ৩ টার দিকে ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটিউট মাঠে ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক মোহাঃ ইয়াজদানী রাজী জর্জের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক মোহাঃ গোলাম জাকারিয়া।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, জেলা বিএনপির সদস্য মুহাঃ মোজাম্মেল হক চুটু, যুগ্ম আহবায়ক মোহাঃ আব্দুস সোবহান মাস্টার, গোমস্তাপুর উপজেলা সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু, জেলা যুবদলের সিনিয়র নেতা ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর আলী , জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রেজা, জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ অন্যরা। বিএনপি সূত্র জানায়, সর্বশেষ সন্মেলন হয়েছিল ২০০৮ সালে। দীর্ঘদিন পরে সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় উৎসবমুখর আমেজে নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit