সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

৬ মাসে তৈরি ঢাকাই জামদানিতে ভারত মাতালেন জয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন। বড় বড় আয়োজনগুলোতে নিজেকে ভিন্নভাবে ফুটিয়ে তুলে আলাদা জায়গা করে নেন জয়া। এবার দেশের ঐতিহ্যের পোশাক পরে তার লাগিয়ে দিলেন তিনি।

মুম্বাইয়ে রোববার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর। আয়োজনে সিরিজ, সিনেমা ও ক্রটিকস- এই তিন ক্যাটেগরিতে ৩৯টি পুরস্কার পান তারকারা। বলিউড ও টালিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও।

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি পরে ভারতের মঞ্চে উঠেছিলেন জয়া আহসান। জামদানিকে ব্যতিক্রম নকশায় গায়ে চড়িয়েছেন এই অভিনেত্রী। 
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড ২০২৪ এর কয়েকটি ছবি প্রকাশ করেন এই তারকা। সেই ছবি ঘিরে আলোচনা এখন তুঙ্গে। কারণ, জয়ার পরনে যে শাড়িটি রয়েছে, তার নকশা ও শাড়ি পরার ধরনটি একটু আলাদা। জানা গেছে, জয়ার পরনের শাড়িটি তৈরি করতে প্রায় ৬ মাস সময় লেগেছে।

ছবি শেয়ার করে ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।’
 
অভিনেত্রী আরও বলেন, ‘এখানে খ্যাতিমান শিল্পীদের সাথে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।’
  

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit