বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসনে ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজু হত্যা মামলায় সাবেক এমপি মোশতাক রুহী ৪ দিনের রিমান্ডে রোহিঙ্গা সংকটে টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেডারেশন কাপে দারুণ শুরু বসুন্ধরা কিংসের রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে আরও জোরালো ভূমিকা রাখতে চায় ভারত বন্ধুদের সঙ্গে না পেরে ভিন্ন চেষ্টা, ‘গোপন প্রতিভা’ ফাঁস করলেন জাহ্নবী আদালত থেকে পালালেন আসামি, কনস্টেবল বরখাস্ত গোপালগঞ্জে মানব পাচার চক্রের অন্যতম হোতা রঞ্জন মন্ডল গ্রেপ্তার সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা: স্বরাষ্ট্রমন্ত্রী আগস্ট থেকে ইয়েমেনে বাস্তুচ্যুত ১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা মমতা বোঝেন কিনা, নিশ্চিত নই: শশী থারুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর আহ্বানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। সোমবার তিনি ভারতের কেন্দ্র সরকারকে এই প্রস্তাব দিয়ে বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সামাল দিতে জাতিসংঘ শান্তিরক্ষী প্রয়োজন।  

তবে, কংগ্রেস নেতা এবং সাবেক কূটনীতিক শশী থারুর মমতার প্রস্তাব নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের ভূমিকা মমতা বোঝেন কিনা, আমি নিশ্চিত নই।  

মঙ্গলবার ভারতের বার্তাসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে থারুর বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনো দেশে পাঠানোর নিয়ম খুব স্পষ্ট। এটি কেবল তখনই সম্ভব, যখন সংশ্লিষ্ট দেশের সরকার নিজেই তা চায়।  

থারুর এক সময় জাতিসংঘে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। নিজের অভিজ্ঞতার আলোকে তিনি জানান, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ক্ষেত্রে আন্তর্জাতিক অনুমতি এবং দেশীয় চাহিদার সমন্বয় জরুরি। মমতার এই আহ্বান বাস্তবতার সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।  

তিনি আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো সম্ভব নয়, যদি না বাংলাদেশ সরকার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানায়। 

মমতার এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু মহল বিষয়টিকে আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম-নীতি সম্পর্কে অসচেতনতার ফলাফল হিসেবে দেখছে, অন্যরা মনে করছে এটি শুধুমাত্র রাজনৈতিক অবস্থান প্রকাশের চেষ্টা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit