সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম এবার রিয়াল মাদ্রিদকে ৭ গোল দিল বার্সেলোনা কিডনি আবার গজাবে, দালালের এমন কথায় গ্রামটির নাম ‘কিডনি ভ্যালি’ আজ থেকে ঘোষণা শুরু নোবেলজয়ীদের নাম কমলো স্বর্ণের দাম, ভরিতে কত? প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী এক দিনও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ মোগলহাট স্থলবন্দর চালুর সুসংবাদ দিলেন দুই মন্ত্রী, পরিদর্শনে মিলল নতুন আশার আলো গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে রাজনীতির মেরুকরণ,বিএনপির নেতা প্রেসক্লাব সভাপতি, সম্পাদক জামায়াত

চাপের মুখে বোনের সঙ্গে সম্পর্ক মুছতে চাইছেন নার্গিস ফাখরি?

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

বিনোদন ডেস্ক : রাতারাতি আলোচনার কেন্দ্রে বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরির বোন আলিয়া ফাখরি। জোড়া খুনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে আলিয়ার বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিনেত্রীর তাকে। সেলিব্রেটি হওয়ায় আলিয়ার অপরাধের সঙ্গে বোন নার্গিসের দায়ও উঠে আসছে। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন সূত্রে জানা যায়, ৪৩ বছর বয়সি আলিয়া একজন আমেরিকান বাসিন্দা। নিউইয়র্কের কুইনস এলাকাতেই তার জন্ম। সেখানেই থাকতেন তিনি। আট বছরের ছোট এডওয়ার্ড জ্যাকবস নামে এক তরুণের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল আলিয়ার। বছর খানেক আগে সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। কিন্তু বিষয়টি মেনে নিতে পারছিলেন না আলিয়া। সাবেক প্রেমিক নতুন করে সম্পর্কে জড়িয়েছেন জেনেই প্রতিশোধ নিতে মারিয়া হয়ে ওঠেন আলিয়া। 

গত ২ নভেম্বর জ্যাকবসের বাড়িতে আগুন লেগে যায়। সে সময় ওই বাড়িতে ছিলেন তার বর্তমান প্রেমিকা অ্যানাস্টাশিয়া স্টার ইটেইনও। সেদিন সকালে প্রেমিকের বাড়ি গিয়ে চিৎকার করতে থাকেন আলিয়া। বলেন, আজ তোমাকে মরতেই হবে। তারপরই বাড়িতে আগুন লাগে। সেই আগুনে পুড়ে মারা যান আলিয়ার সাবেক প্রেমিক ও তার বর্তমান প্রেমিকা। যদিও আলিয়ার মা জানিয়েছেন, তার মেয়ে নির্দোষ। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না! এখন অপেক্ষা, নার্গিস এই প্রসঙ্গে কোনো বক্তব্য রাখেন কিনা!

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit